ছবি: প্রতিনিধি
সারাদেশ

পেকুয়ায় বিকেলের আগুনে সর্বস্বান্ত পরিবার, পুড়েছে বসতঘর ও সহায়-সম্বল

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের পাঠান মাদবর পাড়ায় অগ্নিকাণ্ডে আহমদ হোসেনের সেমি পাকা বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। সোমবার বিকেলে হঠাৎ এ আগুনের ঘটনা ঘটে।
আগুনে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। ওই ঘরে আহমদ হোসেনের তিন সন্তান পরিবার নিয়ে বসবাস করতেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের তাপে পাশের বাড়িতে থাকা তার ভাই মৃত গোলাম সোবহানের ঘরেও আংশিক ক্ষতি হয়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই আহমদ হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা নিজ উদ্যোগে পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের তীব্র গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় অনেকেই আগুন নেভাতে না গিয়ে মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন, যা মানবিকতার অভাব বলে মন্তব্য করেন তারা।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা