ছবি: প্রতিনিধি
রাজনীতি

ব্যক্তিগত চাওয়া নেই, জনগণের সেবাই আমার রাজনীতি: সালাহউদ্দিন আহমেদ

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘ ১৬ বছর পর দেশের মানুষ আবারও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মুহূর্ত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চকরিয়া উপজেলার সুরাজপুর ভিলেজারপাড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন,
“দীর্ঘ সময় ধরে মানুষ ভোট দিতে পারেনি। ভোট মানেই ছিল ভয়, বাধা আর শঙ্কা। কিন্তু এবার সেই অবস্থা বদলাতে যাচ্ছে। ১২ তারিখের নির্বাচন হবে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার দিন।”
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমি সবাইকে অনুরোধ করবো—পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।”
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন,
“আমি আপনাদের পরীক্ষিত মানুষ। প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকেছি। এই দীর্ঘ সময়ে ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া আমার রাজনীতির লক্ষ্য ছিল না। জনগণের সেবাই আমার রাজনীতি, জনগণের কল্যাণই আমার একমাত্র প্রত্যাশা।”
তিনি আরও বলেন,
“আমি যখন কারাগারে ছিলাম, তখনও আপনারা আমার পরিবারকে পাশে রেখেছেন। আপনারা আমার স্ত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই আস্থা ও ভালোবাসাই আজ আমার সবচেয়ে বড় শক্তি।”
এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন,
“চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”
বিএনপির রাজনৈতিক দর্শন প্রসঙ্গে তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। বিএনপি সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বিশ্বাসী।”
তিনি আরও বলেন,
“তারুণ্যের মেধা, চিন্তা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি আধুনিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।”
শেষে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনাদের ভোট ও সমর্থন পেলে আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।”
পথসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই...

একনেকে উঠল পদ্মা ব্যারাজ প্রকল্প

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা