ছবি: সংগৃহীত
জাতীয়

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের পরিকল্পনা ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে থেকে সহযোগিতা করা এবং মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মুক্তির সংগ্রামে ভূমিকা রাখার কারণেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

বক্তারা ইসলামের শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় মসজিদ এলাকা থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘মুসলিম বিশ্ব ঐক্য গড়, ইহুদীবাদীদের ষড়যন্ত্র প্রতিহত কর’ সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইরান ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা