সংগৃহিত
সারাদেশ

চাঁদপুরে ৫০মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলায় আজ ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান-৮ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে দুইহাজার কেজি (৫০মণ) জাটকা জব্দ করেছে চাঁদপুর নৌ পুলিশ।

এ সময় জাটকা পাচারে জড়িত থাকার দায়ে তিন ব্যাক্তিকে আটক করা হয়।

আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এ সময় জাটকা পাচারের দায়ে তিন ব্যাক্তিকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা হলেন- ভোলা জেলার মনপুরা এলাকার মো. ফারুক (৪৭), মো. পারভেজ (২৪) ও মো. রিয়াদ (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গুচ্ছগ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি ফারহান নামে লঞ্চ হতে দুইহাজার কেজি জাটকা জব্দ করা হয়। একই সময়ে জাটকার সঙ্গে থাকা তিন ব্যাক্তিকে আটক করা হয়।

পরে, সোমবার দুপুরে নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত সিকদার প্রমুখের উপস্থিতিতে জেলা সদরের হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়িতে জব্দকৃত জাটকা অসহায় ও দুস্থদের মধ্যে এবং এতিমখানায় বিতরণ করা হয়।

চাঁদপুরে নৌ পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান,জাটকা নিধন প্রতিরোধে নিয়েমিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা নিধনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা