সংগৃহিত
সারাদেশ

মির্জাপু‌রে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতি‌নি‌ধি: টাঙ্গাইলের মির্জাপু‌র উপজেলায় পিকআপ ও সিএন‌জিচা‌লিত অটো‌রিকশার মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৪ যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‌উপজেলার গোড়াই-সখীপুর সড়‌কের টে‌লিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, মির্জাপু‌র উপ‌জেলার ভাতগ্রাম গ্রা‌মের বিদ্যুৎ মিয়ার ছে‌লে আকাশ (৩০), নয়াপাড়া গ্রা‌মের স‌মেজ উদ্দি‌নের ছে‌লে নাজমু‌ল (২৫), গাইড়া‌বে‌তিল গ্রা‌মের মঈনউদ্দি‌নের ছে‌লে লুৎফর রহমান (৪০) ও তে‌লিপাড়া গ্রা‌মের তারা মিয়ার স্ত্রী র‌হিমা বেগম (৩৫)। তারা সবাই অটো‌রিকশার যাত্রী ছিলেন।

বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নামক স্থানে পিকআপের ও অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার ৩ যাত্রী নিহত হন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। হাসপাতালে নেয়ার পর আরও একজ‌নের মৃত্যু হ‌য়। পুলিশ এ বিষয়ে কাজ করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা