ছবি: আমার বাঙলা
সারাদেশ

মধ্যরাতে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মারা গেল শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দুই দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘুমিয়ে থাকা বেলালের আট বছরের শিশুকন্যা আয়েশা আক্তার সানজু পুড়ে মারা যায়। দগ্ধ হন তার আরও দুই মেয়ে—সালমা আক্তার স্মৃতি (১৭), সামিয়া আক্তার বিথী (১৪) এবং বেলাল নিজে। এর মধ্যে দুই বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং পেশায় কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলছে। তখন দ্রুত বেরিয়ে আসি। কিন্তু ঘরের দুই দরজায় তালা থাকায় ভেতরে ঢুকতে পারিনি। পরে আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। আমার ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের ভেতরেই পুড়ে মারা যায়। বেলালও ঝলসে যায়।’

হাজেরা বেগম দাবি করেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানাতে পারেননি।

বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ‘আগুনের বিষয়টি টের পেয়ে আমি চিৎকার করি। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। দগ্ধ দুই মেয়েকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এক শিশু নিহত হয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘ঘটনাটি নিন্দনীয়। আমরা সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা