উদ্ধার শকুন। ছবি: সংগৃহীত
সারাদেশ

সাতকানিয়ায় বিরল ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিরল প্রজাতির ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার একটি মাদ্রাসার সামনে অসুস্থ অবস্থায় পড়ে থাকা শকুনটিকে স্থানীয় শিক্ষার্থীরা প্রথমে দেখতে পান।

স্থানীয়দের বরাতে জানা যায়, আকাশ থেকে হঠাৎ নিচে পড়ে গেলে মাদ্রাসার ছাত্ররা শকুনটিকে নিরাপদে তুলে রাখেন। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ ও খাদ্য সংকটের কারণে দেশে শকুন এখন প্রায় বিলুপ্তপ্রায়। শীত মৌসুমে হিমালয় অঞ্চলের পাহাড়ি এলাকা—ভারত, নেপাল, ভুটান ও তিব্বত থেকে এই প্রজাতির শকুন দক্ষিণে নেমে আসে। সেই সময়ে বাংলাদেশেও মাঝে মাঝে এর দেখা মেলে।

মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, প্রায় সাত কেজি ওজনের শকুনটির ডান পা ছিল না। দীর্ঘ পথ উড়ে এসে খাদ্যাভাবে দুর্বল হয়ে এটি মাটিতে পড়ে যায়। উদ্ধার করে খাবার দিলে শকুনটি কিছুটা সুস্থ হয়, তবে এখনো উড়তে অক্ষম। চিকিৎসার জন্য এটিকে ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা