সারাদেশ
চট্টগ্রামে দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা"

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্ধন এবং একাডেমির মিলনায়তনে "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পরিচালক রিজিয়া খাতুন, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইদুজ্জমান, এবং চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব উপস্থিত ছিলেন।

দিবসটি “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “দুর্নীতির সংজ্ঞা নিয়ে আমাদের দেশে কিছু ভুল ধারণা রয়েছে। আসল দুর্নীতি হলো যা জনগণ ও রাষ্ট্রের ক্ষতি করে। প্রযুক্তি ব্যবহার করে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারি।”

দুদক চট্টগ্রামের পরিচালক রিজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা