চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
সারাদেশ
পরিচয় অনুসন্ধানে পুলিশ

চট্টগ্রাম মেডিকেলের পাশে অচেনা ব্যক্তির লাশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক।

পুলিশ জানায়, সকালে হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে এক ভাসমান ও অসুস্থ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানালে চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পান। মৃতের বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। পথচারীরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছিলেন, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, ব্যক্তি দীর্ঘদিন ধরে ভাসমান জীবনযাপন করছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও অনুসরণ করা হচ্ছে।’

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার কিছু প...

মধ্যপ্রাচ্য সংকটে সবজি রপ্তানি বন্ধ

আকাশপথে পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতে সবজি পাঠ...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাতে প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী ১৪ মার্চ থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা