সারাদেশ

জমির বিরোধে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের ১ জন নিহত।

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা: আমিরুল ইসলাম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় জুলাই আন্দোলনের এক শহীদ পরিবারের একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন শহীদ পরিবারের সদস্য ইয়াসিন মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৩৮ কাঠা জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মিয়া মারা যান। বাকি ৩ জনকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন — রুবেল, ফিরোজ, নাজিমুদ্দিন, রুজিনা, লিপি ও মরজিনা। ঘটনার পর ধোবাউড়া উপজেলার ভূমি অফিসার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকার বলেন,ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা