ছবি: সংগৃহীত | লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে ডুবে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে
সারাদেশ

লক্ষ্মীপুরে খালে ডুবে গেল বাস, নিহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের কাছে রহমতখালী খালে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন সদর উপজেলার শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭), মোরশেদ আলম (৪০), মো. মাজেদ (৩০), মো. রিপন (৪০) ও নওগাঁর হুমায়ুন কবির। হুমায়ুন চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

এক মাস আগে ৭ আগস্ট ভোরে একই খালে একটি মাইক্রোবাস ডুবে একই পরিবারের সাতজন প্রাণ হারান। এবারের ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাইক্রোবাসটি ডুবে গিয়েছিল।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী বাসটি রহমতখালী খালে পড়ে ডুবে যায়। আশপাশের লোকজন নিজেদের মতো করে উদ্ধারকাজ চালান। ১৪ জনকে জীবিত উদ্ধার করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা শুরু হতে প্রায় দুই ঘণ্টা দেরি হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি আরো বেড়ে গেছে।

ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএ...

হাইকোর্টের রায় স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাই...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি আগাম...

বান্দরবানে মাটিচাপা অবস্থায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক ১৩

পার্বত্য জেলার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এ...

ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ 

বিচারের আগেই কি কাউকে ফাঁসি দেওয়া যায়? এ প্রশ্ন শুনে অনেকেই অবাক হবেন হয়তো, ভ...

একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি ট...

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদন ফি অবৈধ ঘোষণা

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা