ছবি: সংগৃহীত
জাতীয়

কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

আমার বাঙলা ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি প্রতারকচক্র—এমন অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক বলে জানিয়ে এ ধরনের ফোনকল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হতে সবার প্রতি সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাইছে, যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এ ধরনের ফোনকল বা মেসেজে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণার এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি কোনো কাজে বা লেনদেনে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দিল্লিতে সংঘর্ষ : আহত ১১৮ পুলিশ, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

ভারতে নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায়...

৬ মসলাতেই কমবে কোলেস্টেরল

খাবারের স্বাদ,রঙ,সুগন্ধ যোগ করে অনন্য মাত্রায় নিয়ে যেতে বহু যুগ ধরে আমাদের রা...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা