ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে সদর ও রায়পুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন (২০) নিহত হন। তিনি সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মজুচৌধুরীরহাটের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি সামনে দিয়ে সাইড নিতে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, রায়পুর উপজেলার মৎস্য প্রজনন কেন্দ্রের সামনে সিএনজি ও বাইসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৫৫) নামে এক টিউবওয়েল মিস্ত্রি নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি বাইসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, সিএনজি জব্দ করা হয়েছে, তবে চালককে আটক করা যায়নি।

একই দিনে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা