লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

ফিলিস্তিনে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ।

সোমবার (৭ এপ্রিল) সকাল ০৯টা থেকে শহরের উত্তর তেমুহুনীতে হরতাল সমর্থনে তৌহিদী জনতা, হেফাজতে ইসলামী, ইসলামী যুব আন্দোলনসহ হাজার হাজার বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় দফায় দফায় বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে অবরোধ স্থলে জড়ো হতে থাকে। সড়ক অবরোধ করে কয়েক ঘন্টা অবস্থান নেয়ায় শহরের দক্ষিণ তেমুহনী উত্তর তেমুহনীসহ ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে প্রায় ৪ ঘন্টা ধরে অচল হয়ে পড়ে শহর।

এসময় 'বেঞ্জামিন নেতানিয়াহুর দুই গালে- জুতা মার তালে তালে' সহ বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভকারীরা গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবি তোলেন। এ সময় নারী শিক্ষার্থীরাও স্লোগান নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে।

বিক্ষুদ্ধরা জানায়, বিশ্বে দুইশ কোটি মুসলিম রয়েছে। গাজায় মুসলমানদের উপর নির্যাতনের ঘটনায় মুসলিম দেশগুলোর নেতাদের নিরবতা দেখে আমরা হতাশ হচ্ছি। যেসব নেতারা ক্ষমতা হারানোর ভয়ে নিরব থাকে তাদের প্রতি থু থু নিক্ষেপ। আমরা সাধারণ মুসলিমরা, ব্যবসায়ীরাসহ ইসরাইল ও মার্কিন পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানাই। যদি আগামী ২৪ ঘন্টায় গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধ না হয়, তাহলে আমরা সাধারণ মুসলিম জনতা গাজার আল আকসা মুক্ত করতে জিহাদে নামতে বাধ্য হবো। বর্তমান জাতিসংঘ মুসলমাদের জন্য নয় দাবী করেন বিক্ষুব্ধরা।

এক পর্যায়ে গাজায় নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা