সংগৃহিত
শিক্ষা

৪৫’র লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা বুধবার

নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে থেকে শুরু হবে, তা বুধবার (১০ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঐদিন পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।

সোমবার (৮ জানুয়ারি) পিএসসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

তারা বলেন, ২০ জানুয়ারির পর থেকে যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। তবে জানুয়ারির ২৩ থেকে পরীক্ষা শুরুর সম্ভাবনা বেশি।

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। তবে ২০ জানুয়ারির পর যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া থাকবে।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে ১৯ মে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। তার মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তারপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা