খেলা

৪২ রানে অলআউট শ্রীলঙ্কা

আমার বাঙলা ডেস্ক

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাস্তানাবুদ করেছিল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ। টেম্বা বাভুমার ৭০ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি এশিয়ান দেশটির পেসারদের বিপক্ষে। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ১৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরেই প্রোটিয়া বোলাররা যেন প্রতিশোধ নিলেন। শ্রীলঙ্কাকে ডোবালেন নতুন লজ্জায়।

শ্রীলঙ্কা নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন ৪২ রানে অলআউট হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়ার নজির ছিল লঙ্কানদের। ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল তারা। ডারবানে আজ সেটিকেও ছাপিয়ে গিয়েছে দলটি।

এছাড়া বলের বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন (৮৩ বল) খেলেছে শ্রীলঙ্কা। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানের নজিরও গড়েছে দলটি।

মূলত পেসার মার্কো জানসেন বিধ্বংসী এক স্পেলেই নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন লজ্জায় ডুবল শ্রীলঙ্কা। প্রোটিয়া এই পেসার ৬.৫ ওভার বল করে খরচা করেছেন ১৩ রান। নিয়েছেন ৭ উইকেট। বাকি তিন উইকেটের দুটি গিয়েছে জেরাল্ড কোয়েৎজের কাছে। এক উইকেট কাগিজো রাবাদার। চলতি শতাব্দীতে যেটা দক্ষিণ আফ্রিকার মাটিতে সেরা বোলিং ফিগার।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা