ছবি: সংগৃহীত
খেলা

বিশাল রানের ব্যবধানে জয় পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বিশাল রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের নারীরা। এই ম্যাচে ১৫৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। যা বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ বড় জয়। বুধবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আইরিশদের ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ১৫৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল জ্যোতি-নাহিদারা। এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।

চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেনে ফোরবেস। ২৫ রান করে রান আউট হন এই আইরিশ ওপেনার। এরপর লেয়াওহ পল (০), লরা ডিলানি (২২), উনা রেমন্ড-হোয় (৭) এবং আভা ক্যানিং শূন্য রানে বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। শেষ দিকে অ্যাইমি ম্যাগুইরে (০) এবং ফ্রেয়া সারজেন্ট ৯ রানের আউট হলে মাত্র ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুই উইকেট মারুফা আক্তার। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। দুজনের ব্যাট থেকে আসে ৫৯ রান। তবে ফিফটি তুলতে পারেনি মুর্শিদা খাতুন। ১৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ আউট হন তিনি। ৬১ বলে ৩৮ রান করেন মুর্শিদা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলছেন ফারজানা। তাকে সঙ্গ দিচ্ছেন শারমিন আক্তার।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৮ বলে ফিফটি তুলে নেন ফারজানা। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন শারমিনও। তবে ফিফটির পর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি ফারজানা। ১১০ বলে ৬১ রান করে লেগ বিফোরে কাটা পড়েন তিনি। চতুর্থ উইকেটে শারমিনকে সঙ্গে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু জ্যোতি রানে আউট হলেও সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শামীমা। কিন্তু ৯৬ রান করে ক্যাচ আউট হন তিনি। শেষ পর্যন্ত শোবহানা মোস্তারির ৫ রান এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৩ রানে ভর করে ২৫২ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

রূপপুর বিদ্যুৎকেন্দ্র আসছে ইউরেনিয়ামের চালান

আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয়...

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (...

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে আজ শনিবার (...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা