সংগৃহিত
খেলা

২২ এপ্রিল সুপার লিগ শুরু

ক্রীড়া ডেস্ক: আগেই জানা, সব ম্যাচ জেতা আবাহনীর সাথে শাইন পুকুর, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, প্রাইম ব্যাংক আর গাজী গ্রুপ ক্রিকেটার্স পৌঁছে গেছে সুপার লিগে।

২ দিন বিরতির পর আগামী পরশু, ২২ এপ্রিল থেকে শুরু হব ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সুপার লিগের সুপার লড়াই। রাউন্ড রবিন লিগের মত এ পর্বেও প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম দিন, সোমবার শীর্ষে থাকা আবাহনী মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। শেরে বাংলা স্টেডিয়ামে হবে ওই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এছাড়া ২২ এপ্রিল বিকেএসপি তিন নম্বর মাঠে শাইন পুকুর মুখোমুখি হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোহামেডান বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ।

২ দিন বিরতি দিয়ে আগামী ২৫ এপ্রিল হবে সুপার লিগের দ্বিতীয় রাউন্ড। ওইদিন চ্যাম্পিয়ন ও শীর্ষে থাকা আবাহনীর লড়াই হবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে। খেলাটি হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

অন্যদিকে বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইন পুকুর বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। আর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডান মুখোমুখি হবে প্রাইম ব্যাংকের। এভাবেই চলবে সুপার লিগ। আগামী ৪ মে শেষ হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের।

প্রতিবছর পয়েন্ট টেবিলের নিচের দিকের ৩টি করে দল রেলিগেশন লিগে অংশ নেয়। প্রথম ৬ দল সুপার লিগে শিরোপা লড়াইয়ে অংশ নিলেও পরের তিন দল থাকে নিরাপদ অবস্থানে। এবার সেই নিরাপদ অবস্থানে আছে লিজেন্ডস অফ রুপগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

আর নিচের তিন দল সিটি ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও রুপগঞ্জ টাইগার্স এবার খেলবে রেলিগেশন লিগে। আগামী ২৩ এপ্রিল রেলিগেশন লিগের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি খেলবে মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের বিপক্ষে।

আর ২৬ এপ্রিল রুপগঞ্জ টাইগার্স খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। একই মাঠে ২৯ তারিখ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম রুপগঞ্জ টাইগার্স ম্যাচ দিয়ে শেষ রেলিগেশন লীগ।

বলে রাখা ভাল, প্রথম লিগের পয়েন্ট যোগ হবে সুপার ও রেলিগেশন লিগে। তাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে আবাহনী। তিন নিকট প্রতিদ্বন্দ্বী শাইন পুকুর, মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে তারা।

আবাহনীর পয়েন্ট ১১ ম্যাচে সবগুলোতে জয়ে ২২। আর ওই তিন দলের সংগ্রহ সমান ১৬ পয়েন্ট করে। বাকি ২ দল প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ আরও পিছনে। এ দল দুটির পয়েন্ট ১১ ম্যাচে ১৪ করে।

তাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে লিটন দাস, নাইম শেখ, এনামুল বিজয়, আফিফ হোসেন ধ্রুব, জাকের আলী অনিক, তাসকিন, শরিফুল ও সাইফউদ্দীনের গড়া আকাশী হলুদ জার্সির দল অনেক সুবিধাজনক অবস্থানে থেকে সুপার লিগ শুরু করবে।

সুপার লিগে আবাহনীকে চ্যালেঞ্জ ছোঁড়ার অবস্থা নেই আর কারো। এ পর্বে এসে আবাহনী যদি প্রথম ৩ ম্যাচ জিতে যায়, তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। সেক্ষেত্রে ২৮ এপ্রিল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে গেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে আবাহনীর। তখন শেষ ২ ম্যাচ হবে তাদের নিয়ম রক্ষার লড়াই।

অন্যদিকে রেলিগেশন লিগে থাকা ৩ দল সিটি ক্লাব, গাজী টায়ার্স একাডেমি আর রুপগঞ্জ টাইগার্সের পয়েন্ট সমান ৪ করে। এই তিন দলের পারস্পরিক মোকাবিলাগুলো তাই গুরুত্বপূর্ণ। এ পর্বে ৩ ম্যাচে যে দল দুটির পয়েন্ট কম থাকবে তারাই রেলিগেশনের খাঁড়ায় পড়ে যাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা