সংগৃহিত
খেলা

চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক: চেন্নাইয়ের মিসিং পাজল মুস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচের হারে কিছুটা হলেও ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সাত উইকেট নিয়ে আসরে চেন্নাই সুপার কিংসকে উড়ন্ত সূচনা এনে দিতে সক্ষম হয়েছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের এই পেসার দেশে ফিরেছিলেন যুক্তরাষ্ট্রের ভিসার কাজে। তাতে চেন্নাইও যেন হোঁচট খেয়েছে।

সবশেষ নিজেদের দুই ম্যাচে হেরেছে সিএসকে। এর মাঝে এক ম্যাচে ছিলেন দ্য ফিজ। আইপিএলে মহেন্দ্র সিং ধোনিদের পরের ম্যাচ আগামীকাল। নিজেদের ঘরের মাঠে তারা আতিথ্য দেবে ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সকে। আর সেই ম্যাচের আগেই চেন্নাইয়ের শিবিরে যোগ দিচ্ছেন বাংলাদেশের তারকা।

রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবেন মুস্তাফিজ। থাকতে পারেন আগামীকালের মহা গুরুত্বপূর্ণ ম্যাচেও।

এক ম্যাচ খেলতে না পেরে আরও দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। পরে ফিজের সমান ৭ উইকেট হয় মোহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠে আসেন মুহিত। এবার দুজনকে টপকে পার্পল ক্যাপ নিজের করে নিলেন যুজবেন্দ্র চাহাল।

চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক আসর খেলতে নামা মুস্তাফিজুর রহমান ৩ ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন। বেগুনি টুপির তালিকায় তিন নম্বরে আছেন ফিজ। মোহিতের সমান উইকেট পেলেও, মুস্তাফিজ ওভার প্রতি বেশি রান খরচ করেছেন। তার ইকোনমি রেট ৮.৮৩। যে কারণে তিনি জায়গা পেয়েছেন মোহিতের পর তিনে। মুস্তাফিজুরের সেরা বোলিং ফিগার ২৯/৪। অবশ্য বাকিদের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন টাইগার এই পেসার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এ দুই দেশের ভিসা পেতে ফিঙ্গার প্রিন্ট দিতে ডাকা হয় বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। যে কারণে গত ২ এপ্রিল দেশে আসেন দ্য ফিজ। নির্দিষ্ট কাজ শেষে আজ সন্ধ্যায় ফিরে যাচ্ছেন চেন্নাইয়ে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা