সংগৃহিত
খেলা

অবিশ্বাস্য বোলিং, জাতীয় দলে ফিরতে চান রনি

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলে তার ক্যারিয়ারটা একেবারেই ছোট। ২ ওয়ানডে এবং ১৩ টি-টোয়েন্টি। বলার মতো কিছু করতে পারেননি বলে বাদ পড়তে সময় লাগেনি। তবে দেশের জার্সি গায়ে জড়ানোর জেদ সব সময়ই ছিল তার। সেই জেদ থেকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। বলা হচ্ছে পেসার আবু হায়দার রনির কথা।

শনিবার ঢাকা লিগের ম্যাচে বাঁহাতি পেসার যা করলেন তা রীতিমত অবিশ্বাস্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবে এই ক্রিকেটার শেষ কয়েক ম্যাচে ব্যাটিংয়ে দলকে জেতাচ্ছিলেন, অবদান রাখছিলেন। আজ ফিরলেন নিজের আসল ভূমিকায়, চেনা চেহারায়। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে মাত্র ২০ রানে ৭ উইকেট নেন তিনি। তার দোর্দাণ্ডপ্রতাপে গাজী টায়ার্স গুটিয়ে যায় মাত্র ৪০ রানে।

বল হাতে বাকি ৩ উইকেট নেওয়া নাসুম আহমেদ দেন ২০ রান। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রনি এবার ব্যাট-বলে সমান তালে পারফর্ম করছেন। ৯ ম্যাচে ৪.৩৬ ইকোনমি রেটে পেয়েছেন ২০ উইকেট। এছাড়া ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে ৭ ইনিংসে করেছেন ১৪৪ রান। যেখানে স্ট্রাইক রেট ছিল ১৩০.৯১।

নিজের প্রথম দুই ওভারেই ৪ উইকেট বাগিয়ে নেন রনি। এক পর্যায়ে স্রেফ ৩ রানে ৫ উইকেট পূর্ণ করেন। কিন্তু পরের ২ উইকেট পেতে ১৫ রান ব্যয় করায় ঢাকা লিগে সেরা বোলিংয়ের রেকর্ডটা তার করা হয়নি। পেসার মিশু ৪০ রানে ৮ উইকেট পেয়েছিলেন। রনি এক উইকেট কম পেয়ে রান দিয়েছেন ২০। আর ১ উইকেট পেলে আজ নিশ্চিতভাবেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করতেন।

ভালো বোলিংয়ে দলকে জেতানোর পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে নিজের কীর্তি নিয়ে খোলামেলা কথা বলেন এই পেসার, ‘খুবই ভালো লাগছে। এরকম বোলিং করতে কে না চায় বলেন। সবটাই সৃষ্টিকর্তার উপহার। আমি বেশ কয়েক বছর ধরেই লাগাতার কষ্ট করে যাচ্ছি। আজ পুরস্কার পেলাম। ৭ উইকেট নেওয়া সত্যিই বিশেষ কিছু। আমার ক্যারিয়ারের সেরা বোলিং। তবে এমনটা সব সময়, সব দিন হবে না। আমি পারফরম্যান্সে ধারাবাহিকতা চাই। এতোটুকুই। সেই চেষ্টাই করে যাচ্ছি।’

নিজের দল মোহামেডান এবার ভালো করছে। নয় ম্যাচে জয় পেয়েছে সাতটি। রাউন্ড রবিন লিগের বাকি ম্যাচগুলোতে ভালো করে সুপার লিগেও ভালো করতে চান রনি, ‘আমাদের দলটা এবার বেশ গোছানো এবং ভালো করছে। সবার একটা ভালো মিল হয়ে গেছে। প্রত্যেকে নিজেদের জায়গায় ভালো করছে। তাতে দলগত সাফল্যও আসছে।’

সামনের ম্যাচগুলোতে নিজের পারফরম্যান্সের ডালা মেলে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথাও বললেন রনি, ‘দিন শেষে সবাই চায় জাতীয় দলে খেলতে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে। আমি জাতীয় দলে খেলেছি। আবার দেশকে প্রতিনিধিত্বের স্বপ্ন দেখি। এজন্য আবার জাতীয় দলে ফিরতে চাই। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো হচ্ছে। অবশ্যই নির্বাচকরা আমাদের বিবেচনায় আনবেন। চেষ্টা করব নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে স্বপ্ন পূরণ করার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা