সংগৃহিত
খেলা

হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছে পাকিস্তান। যে কারণে শেষ ম্যাচটি ছিল হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। এদিন হাই স্কোরিং পিচে নিউজিল্যান্ডকে মাত্র ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। যে কারণে হারের আশঙ্কা ছিল প্রবল।

অবশেষে পাকিস্তান বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ৪২ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলো। পাকিস্তানের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজের বোলিং তোপে ১৭.২ ওভারে ৯২ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। জয়ের সঙ্গে একটি রেকর্ডও গড়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনো এত কম রান নিয়ে জয় পায়নি কোনো দল।

রোববার ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সাইম আইয়ুবের পরিবর্তে আজ পাকিস্তানের ইনিংস ওপেন করেছেন অভিষিক্ত ব্যাটার হাসিবুল্লাহ খান। তবে অভিষেক ম্যাচে রানের খাতা খুলতে পারেননি তিনি। ৩ বলে ০ রানে টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। অর্থ্যাৎ দলীয় স্কোরকার্ড চালু না হতেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর ৫৩ রানের জুটি করে দলকে এগিয়ে নিয়ে যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই ম্যাচে এটিই ছিল পাকিস্তানের সর্বোচ্চ জুটি। ধীরগতিতে খেলে ২৪ বলে ১৩ করে ইশ সোদির বলে ফিলিপসের হাতে বাবর ধরা পড়লে জুটি ভেঙে যায়।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন রিজওয়ান। এছাড়া ফখর জামান করেন ১৬ বলে ৩৩ রান। মিডলঅর্ডারে ১৪ বলে ১৯ রান করেন সাহিবজাদা ফারহান এবং শেষ দিকে ৬ বলে ১৪ রান করেন আব্বাস আফ্রিদি। অবশেষে ৮ উইকেটে ১৩৪ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারানোর পর ৬৪ রানের মাথায় ৫ উইকেট ছিল না নিউজিল্যান্ডের। এরপর ২৮ রান তুলতে আরও ৫ উইকেট হারায় কিউইরা। অবশেষে ৯২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস।

পাকিস্তানের হয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ইফতেখার আহমেদ। দুটি করে উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ।

নিউজিল্যান্ডের হয়ে সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ইশ সোধি প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন। ৫ ম্যাচে ২৭৫ রান করে সিরিজসেরা হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা