সংগৃহিত
খেলা

তুরস্কের থেকে বিতাড়িত ইসরায়েলি ফুটবলার

ক্রীড়া ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে তুরস্কের ক্লাবগুলো ইসরায়েলি ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবার তুরস্কের প্রথম বিভাগের দল বাশাকশেহির থেকে ফেরত পাঠানো হলো ইসরায়েলি ফুটবলার এডেন কারজেভকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জের ধরেই তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

২০২৩ সালের জানুয়ারিতে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি নেতানিয়া থেকে কারজেভকে কিনেছিল বাশাকশেহির। এরপর গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি হন কতিপয় ইসরায়েলি।

স্বদেশিদের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কারজেভ। যে কারণে তাকে দেশে ফেরত পাঠায় বাশাকশেহির। কারজেভকে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আবিবে ফেরত পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে বাশাকশেহির বলেছে, ‘ক্লাবের শৃঙ্খলাবিধি অনুযায়ী খেলোয়াড়কে জরিমানা করা হয়েছে এবং বিদেশে খেলাধুলার ক্যারিয়ার চালিয়ে যাওয়াই তার জন্য সঠিক বলে মনে হয়েছে।

এদিকে কারজেভকে ধারে নেওয়া ইসরায়েলের ক্লাব ম্যাকাবি তেল আবিব এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৩–২৪ মৌসুমে বাকি সময়ের জন্য তুর্কি দল বাশাকশেহিরের সঙ্গে চুক্তির পর ২৩ বছর বয়সী এদেন কারজেভ ধারে ফিরবেন ম্যাকাবি তেল আবিবে। এই চুক্তি স্থায়ী করার সুযোগও আছে।’

চলতি বছরের জানুয়ারি মাসে কারজেভের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে বাশাকশেহির। কারজেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছিলেন, ‘তাদের এখনই ঘরে ফিরিয়ে আনো’। যেটা মোটেই মেনে নিতে পারেনি ফিলিস্তিনের পক্ষে থাকা তুরস্ক।

প্রসঙ্গত, এর আগে তুর্কি সুপার লিগ ম্যাচে ইসরায়েল-হামাস যুদ্ধের বার্তা প্রদর্শন করায় গ্রেপ্তার হয়েছিলেন ইসরায়েলের আরেক ফুটবলার সাগিব জেহেসকেল। পরে তাকে ছেড়েও দেওয়া হয়। তবে গত সোমবার ইস্তাম্বুলের আদালতে জেহেসকেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর তিনি তুরস্ক ছেড়ে যান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা