সংগৃহিত
খেলা

বিপিএল খেলার অনুমতি পেল বাবর-রিজওয়ান

ক্রীড়া ডেস্ক: অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) খেলার অনুমতি পেলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। আসর শুরুর মাত্র একদিন আগে তাদের বিপিএল খেলার অনুমতি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে রংপুর রাইডার্সে বাবর আজম ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন রিজওয়ান। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিপিএলের অষ্টম সংস্করণ।

বেশ কিছুদিন ধরেই বিদেশি ফ্র্যাঞ্চইজি ক্রিকেট খেলার অনুমতি দেওয়া- না দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) উত্তেজনা চলছিল। অবশেষে আজ চার ক্রিকেটারকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) প্রদান করেছে পিসিবি।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পিসিবির ছাড়পত্র পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র। এই চার ক্রিকেটারের মধ্যে তিনজন খেলবেন বিপিএলে। বাবর-রিজওয়ান ছাড়া এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন পাক পেসার ওয়াসিম জুনিয়র। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ক্লাব ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের কারণে ফাখর জামান ও আজম খানের এনওসি ছাড়পত্র পেতে দেরি হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তারাও ছাড়পত্র পাবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা