ছবি: সংগৃহীত
সারাদেশ

হাটহাজারীতে ১৪৪ ধারা, স্বাভাবিক জনজীবন

চট্টগ্রাম প্রতিনিধি

হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষের পর স্বাভাবিক রয়েছে জনজীবন। রবিবার (৭ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন দৃশ্য।

শনিবার যে স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এর আশেপাশের এলাকা ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক। যথারীতি খুলেছে দোকানপাট।

হাটহাজারীর সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়ক যুক্ত থাকায় প্রায়ই যানজট লেগে থাকে বাস স্ট্যান্ড মোড়ে। এদিনও ব্যতিক্রম ছিল না। বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে ছেড়ে গেছে বিভিন্ন বাস। জনজীবন স্বাভাবিক থাকলেও শনিবার রাতের ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না স্থানীয়রা।

এদিকে, ঘটনা মীমাংসায় রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুই পক্ষকে নিয়ে মিটিংয়ে বসবেন বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবছরের মত আমরা এবারও সতর্ক অবস্থানে ছিলাম। সারাদিন সবকিছু স্বাভাবিক ছিল। সন্ধ্যায় যখন পরিস্থিতি উত্তপ্ত হয় তখন আমরা মাঠেই ছিলাম। আইনশৃঙ্খলা বাহিনীসহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ১৪৪ ধারা জারি করি। ভোর ৫টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম মাঠে ছিল। আমরা সবাইকে বুঝিয়েছি। এরপর সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকেল ৪টায় দুই পক্ষের সঙ্গে আলোচনা করবো। বিষয়টির যেন শান্তিপূর্ণ সমাধান হয়, তা নিয়ে আলোচনা করবো।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ সাংবাদিকদের জানান, শনিবার রাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব পক্ষকে নিয়ে বসবো। তারা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি আমরা। কেউ অভিযোগ দিলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। অভিযান চালিয়ে আরিয়ান ইব্রাহিম নামের একজনকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা