খেলা

হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচেও বাংলাদেশ বেশ ভালো ফলাফল নিয়ে মাঠ ছেড়েছিল। নাজমুল হোসেন শান্ত নিজেও দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, গড়েছিলেন ইতিহাস। সেই শান্ত এবার কলম্বো টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তাতে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করে। তবে সে প্রশ্নের ডালপালা মেলার আগেই উত্তরটা দিয়েছেন শান্ত। জানিয়েছেন, কেন এভাবে অধিনায়কত্বটা ছেড়ে দিচ্ছেন তিনি।

তিনি শনিবার (২৮ জুন) কলম্বোয় সংবাদ সম্মেলনে জানান, অধিনায়ক হিসেবে না থাকার কারণটা ব্যক্তিগত কিছু নয়। শান্তর কথা, ‘আমি টেস্ট ফরম্যাটের অধিনায়ক হিসেবে আর কন্টিনিউ করতে চাই না। আমি একটা বিষয় পরিষ্কারভাবে বলতে চাই। এটা ব্যক্তিগত কোনো কিছু না। দলের ভালোর জন্য এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি মনে করি এটাতে দলের ভালো কিছুই হবে।’

শান্ত ২০২৩ বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন। তিন ফরম্যাটের নেতৃত্ব ছিল তার হাতে। তবে গেল বছরের শেষ দিকে তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। তার আশা ছিল বাকি দুই দীর্ঘতর ফরম্যাটের নেতৃত্বটা তার হাতেই থাকবে।

তবে শ্রীলংকা সফর শুরুর আগে তিনি জানতে পারেন, ওয়ানডের নেতৃত্বটা আর তার হাতে নেই। মূলত তখন থেকেই টেস্টের নেতৃত্ব ছাড়ার কথা ভাবতে থাকেন তিনি। বিষয়টা জানান ক্রিকেট অপারেশন্সকেও।

শান্তর অভিমত, তিন অধিনায়কের ফর্মুলায় বিশ্বাস নেই তার। মূলত তার অধিনায়কত্ব ছাড়ার কারণ এটাই। তিনি বলেন, ‘এই ড্রেসিং রুমটাতে শেষ অনেক দিন ধরে, একটা লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি না যে তিন ফরম্যাটের তিন অধিনায়ক ড্রেসিং রুমে থাকাটা যৌক্তিক। এটা আমার ব্যক্তিগত মতামত। বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে।’

তবে বোর্ডের তিন অধিনায়ক রাখার কৌশল নিয়ে তিনি কিছু বলতে নারাজ। এ বিষয়ে তিনি জানান, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন ফরম্যাটে তিন অধিনায়ক দলের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে আমি সরে আসছি। যদি বোর্ড মনে করে তিন ফরম্যাটের তিনটা আলাদা অধিনায়ক রাখবে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।’

তবে ওয়ানডের অধিনায়কত্ব হারানোর হতাশা বা দুঃখ থেকে টেস্টের নেতৃত্ব ছাড়েননি, সেটা পরিষ্কার জানিয়ে দেন শান্ত। তিনি বলেন, ‘আমি আশা করবো কেউ যেন এটা মনে না করেন যে এটা আমি ব্যক্তিগত কোনো কিছু থেকে বা মন খারাপ বা রাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা স্রেফ দলের ভালোর জন্য আর এর পেছনে ব্যক্তিগত কোনো কিছু নেই।’

শান্তর অধীনে বাংলাদেশ টেস্ট খেলেছে ১৪টি। তার ভেতরে ৪টিতে জিতেছে দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ১টি, পাকিস্তানের বিপক্ষে ২টি আর জিম্বাবুয়ের বিপক্ষে ১টি ম্যাচ জিতেছে দলটা। এদিকে ওয়ানডে ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪টি ম্যাচে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা