ছবি: নিজস্ব
সারাদেশ

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১০ কিলোমিটার এবং জুড়ী বিওপি থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ নম্বর জায়ফরনগর ইউনিয়নের জুড়ী–কুলাউড়া সড়কের তেঁতুলতলা নামক স্থানে একটি ট্রাক তল্লাশি করে।

তল্লাশিকালে ট্রাকের উপরের অংশে বাংলাদেশি চাল এবং চালের নিচে লুকানো ভারতীয় জিরা পাওয়া যায়। এ সময় ট্রাক চালকের নিকট উক্ত মালামালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় টহল দল ১৩৫ বস্তা (৪,০৫০ কেজি) ভারতীয় জিরা, ১০৫ বস্তা (৫,২৫০ কেজি) চাল, একটি মোবাইল ফোন এবং ট্রাকসহ চালককে আটক করে।

আটককৃত মালামালের সিজার মূল্য এক কোটি পনের লক্ষ পনের হাজার টাকা বলে জানা গেছে। আটক ব্যক্তি ফরহাদ উদ্দিন (২৫), সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বিলপাড় গ্রামের দুদু মিয়ার ছেলে।

এ বিষয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা