ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে অস্ত্রের মুখে জিম্মি করে ২৮ গরু লুট

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের জিম্মি করে ২৮টি গরু লুটের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া গরুর মধ্যে ২৬টি উদ্ধার এবং তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায়। সিরাজগঞ্জের বিভিন্ন হাট থেকে ছয়জন ব্যবসায়ী ২৮টি গরু কিনে ট্রাকযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট বাজারে যাচ্ছিলেন।

পথে সলিমপুর এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল ট্রাকটি থামিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে সব গরু লুট করে নেয়। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী ও দুই ব্যবসায়ীকে রাস্তার পাশে বেঁধে ফেলে রাখা হয়। অপর দুই ব্যবসায়ীকে একটি মাইক্রোবাসে তুলে টানেল এলাকায় নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়।

পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, জিপিআরএস ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে বাড়বকুণ্ড ও মান্দারিটোলা এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং ২৬টি গরু উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাড়বকুণ্ডের মান্দারিটোলা গ্রামের মো. রাশেদ, মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ওমর ফারুক এবং বাঁশবাড়িয়া এলাকার সৈকত ইসলাম।

তিনি আরও জানান, লুট হওয়া বাকি দুইটি গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

মীরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন শেষে কক্সবাজ...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীক...

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমা...

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জার...

স্বাধীনতার পক্ষের ইতিহাস বিকৃত করা চলবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা