সারাদেশ

শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে হুজায়ফা (৮) ও হামীম (৯) বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ্ হাওলাদার কান্দি এলাকায় পুরাতন পদ্মা নদীর উপর নির্মিত আমজাদ উকিল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

নিহত হুজায়ফা ওই এলাকায় সুরুজ মুন্সী ছেলে ও হামীম একই এলাকার পাকের আলী মোল্লার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে ওই এলাকার ৭/৮ জন শিশু গোসল করতে যায়। এ সময় সবাই মিলে নদীতে সাঁতার দিয়ে সেতুর মাঝামাঝি পিলারের দিকে যায়। এ সময় হুজায়ফা ও হামীম পানির নিচে ডুবে যায়। পরে অন্য শিশুরা স্থানীয় লোকজনকে খবর দিলে তারা প্রথমে হুজায়ফাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রায় আধাঘন্টা চেষ্টা করে হামীমকেও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় কালাম নামে একজন বলেন, আমি দুপুরে রাস্তায় ছিলাম শুনলাম ওরা পানিতে ডুবে গেছে। পরে এগিয়ে যেতে দেখি হুজায়ফার চুল দেখা যায় ওকে উদ্ধার করে রয়েল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে।

নিহত হুজায়ফার পিতা ওই এলাকার সুরুজ মুন্সী বলেন, আমি বাবাকে মাদ্রাসায় পড়াবো নিয়ত করেছি। রাতে তাহাজুদ নামাজ পড়ে ওর জন্য কাদতাম আল্লাহ যেন আমার বাবাকে মাদ্রাসায় পড়াতে তৌফিক দেয়।হাফেজ বানায় ।কিন্তু তা আর হলো না।

শিবচর থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা