সারাদেশ

ফেনীতে অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীতে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জামাল হোসেন ওরফে সবুজ (৩৫)। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। ফেনী মডেল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (রবিবার ৩ সেপ্টেম্বর) ভোরে শহরের উত্তর শিবপুর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিনের কলোনীতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী কলোনী সংলগ্ন বাগান থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধৃত জামাল ফেনী শহরের উত্তর শিবপুর বীর মুক্তিযোদ্ধা মহিন উদ্দিনের কলোনীতে দীর্ঘদিন যাবত ভাড়াটিয়া হিসাবে বসবাস করিয়া বিভিন্ন চুরি ও ডাকাতি সহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা