সারাদেশ

শিবচরে অগ্রনী ব্যাংকে ৩ যুবকের ঢোকার চেষ্টা, পাগলা ঘন্টা বাজিয়ে রক্ষা

মাদারীপুর প্রতিনিধি: ছুটির দিনে শিবচর অগ্রনী ব্যাংকে ৩ যুবক ঢোকার চেষ্টা করে। এ সময় দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য উপায়ন্তর না পেয়ে পাগলা ঘন্টা বাজালে পালিয়ে যায় ব্যাংকে ঢোকার চেষ্টাকারী তিন যুবক। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে ব্যাংকগুলোতে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে বলে শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান।

অভিযোগে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধা আনুমানিক সন্ধা ৬ টা ৫০ মিনিটের দিক অগ্রনী ব্যাংক শিবচর শাখার কেচি গেটের সামনে এক যুবক গিয়ে দায়িত্বরত আনসার সদস্য মো: আবির হাসানকে বলে আপনাদের ম্যানেজার সাহেব আমাকে পাঠিয়েছেন গেট খুলেন ভিতরে আসবো। এসময় আনসার সদস্য মো: আবির হাসান ম্যানেজার সাহেবকে ফোন দেয়ার কথা বললে আরো ২ যুবক আসে এবং গেট খুলতে আনসার সদস্যকে চাপ প্রয়োগ করে।

এ সময় উপায়ন্তর না পেয়ে ওই আনসার সদস্য ব্যাংকের পাগলা ঘন্টা বাজালে দায়িত্বরত অন্য আনসার সদস্যরা ব্যাংকের সামনে ছুটে আসলে ব্যাংকে ঢোকার চেষ্টাকারী ওই ৩ যুবক দৌড়ে ব্যাংক ভবনের সিঁড়ি দিয়ে উপর তলার দিকে পালিয়ে যায়। আনসার সদস্যরা তাদের ধাওয়া করলেও নিচে নামার একাধিক সিঁড়ি থাকায় তারা পালিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে। পরে শুক্রবার রাতে ব্যাংক ম্যানেজারসহ ব্যাংকের কর্মকতারা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আনসার সদস্য মো: আবির হাসান বলেন, ব্যাংকের সকল গেট বন্ধ ছিল। আমি ভিতরে ছিলাম। এ সময় প্রথমে এক যুবক জানালার সামনে এসে ম্যানেজার সাহেবের বরাত দিয়ে বলে গেট খুলেন ভিতরে প্রবেশ করবো। আমি ম্যানেজার সাহেবকে ফোন দিতে চাইলে এসময় আরো দুই যুবক আসে। আমরা কয়জন ডিউটি করি তা জানতে চায় আর গেট খুলতে বলে। আমার সন্দেহ হলে আমি ব্যাংকের এলার্ম বাজাই। এসময় আমার অন্য কলিগরা চলে আসলে ওই ৩ জন দৌড়ে পালিয়ে যায়। আমরা ওদের ধাওয়া করেছিলাম কিন্তু ধরতে পারিনি।

অগ্রনী ব্যাংক বরহামগঞ্জ শাখার ব্যবস্থাপক পঙ্কজ মন্ডল বলেন, আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছি। শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, ব্যাংক এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা