সংগৃহীত
সারাদেশ

শখের বশে জাল ফেলে ৩০ কেজির বাগাইড়, ৩২ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি

যমুনা নদীতে শখ করে জাল ফেলেছিলেন ইব্রাহিম মোল্লা (৩২)। এতে ধরা পড়ে ৩০ কেজি ওজনের এক বাগাইড় মাছ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

ইব্রাহিম মোল্লার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামে। তিনি পাটুরিয়া ঘাট এলাকায় ঝালমুড়ি বিক্রি করেন।

ইব্রাহিম জানান, সোমবার (২১ এপ্রিল) বিকালে বাড়ির পাশের যমুনা নদীতে খইয়া জাল (ঝাঁকি জাল) ফেলে মাছ ধরতে যান তিনি। দু-তিন মিনিট পরপর জাল তুলে চিংড়ি, টাটকিনিসহ ছোটখাটো কিছু মাছ পান। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফেরার আগমুহূর্তে আবার জাল ফেলেন। জাল ওঠাতে গিয়ে ভারী কিছু আটকে গেছে মনে হলে টেনে আনেন। পরে তীরে এনে দেখেন, বড় একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় এক যুবকের সহায়তায় মাছটি তীরে তোলেন ইব্রাহিম। এ সময় উৎসুক লোকজন ভিড় করেন মাছটি দেখতে। তিনি মাছটি বাড়িতে নিয়ে যান এবং আজ ভোরে আরিচা মাছের আড়তে নিয়ে গিয়ে এক আড়তদারের কাছে ৩২ হাজার টাকায় বিক্রি করেন।

ইব্রাহিম বলেন, ‘এই জালে এত বড় বাগাইড় ধরা পড়বো, কহনো ভাবিই নাই। আসলে কপালে থাকলে ফেরায় ক্যারা। বাড়িতে গিয়্যা মাছটি মাইপ্যা দেহি ২৯ কেজি ৭০০ গ্রাম ওজন। আজ সকালে আরিচা মাছের এক আড়তদারের কাছে ৩২ হাজার ট্যাহায় বিক্রি করছি।’

স্থানীয় লোকজন জানান, মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত জেলেদের জালে অর্ধশতাধিক বাগাইড় মাছ ধরা পড়েছে। মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, ফরিদপুর এবং ঢাকার নবাবগঞ্জ ও দোহারের জেলেরা পদ্মা-যমুনাসংলগ্ন এলাকায় বোয়াল, রুই, কাতলার পাশাপাশি বড় বড় বাগাইড়ও ধরছেন। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরের মধ্যবর্তী পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মা ও যমুনার মিলনস্থলে প্রায়ই বড় আকৃতির মাছ ধরা পড়ে; যদিও নদীতে পানি কমে যাওয়ায় মাছের অভয়ারণ্য হ্রাস পাচ্ছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বাগাইড় মাছ প্রায় বিলুপ্তির পথে। আইন অনুযায়ী এ মাছ ধরা নিষিদ্ধ। অনেক সময় জেলেরা বিষয়টি জানেন না। তাদের সচেতন করতে উপজেলা মৎস্য কার্যালয় ও বন্য প্রাণী সংরক্ষণ দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা