ছবি: সংগৃহীত
সারাদেশ

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পাওনা টাকা পরিশোধ নিয়ে ঝগড়ার জেরে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত করুণা রানি ভদ্র (৬২) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।

দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাওনা টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে মা করুণা রানি ভদ্রের সঙ্গে ছেলে রবি চন্দ্র ভদ্রের ঝগড়া চলছিল। গতকাল রাত ১০টার দিকে এ নিয়ে আবারও দুজনের ঝগড়া হয়। একপর্যায়ে রবি ঘরে থাকা ধারালো দা দিয়ে মাকে গলা কেটে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান। খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল-মামুন বলেন, পাওনা টাকা পরিশোধ নিয়ে ঝগড়ার জেরে মাকে হত্যার পর ছেলে পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা