ছবি: র‍্যাব-৭ এর সৌজন্য
সারাদেশ

আনোয়ারায় ৫৫ লাখ টাকার ইয়াবাসহ দুই নারী আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় চট্টগ্রাম–বাঁশখালী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

শুক্রবার বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটে একটি নাম্বারবিহীন ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা দ্রুত তাদের আটক করতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার টেকনাইফফা পাহাড়া এলাকার মো. কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) এবং একই উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিশেষ কৌশলে লুকানো ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা