সংগৃহিত
বিনোদন

রাতে আমি আর কাঁদতে চাই না

বিনোদন ডেস্ক: উনিশ বছরের ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। শুরুতে তুমুল ব্যস্ততায় দিন কেটেছে তার। তবে বর্তমানে নিজের ইচ্ছাতেই কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি।

দুই দশকে এসে প্রভার উপলব্ধি, এই জীবনে তিনি কী চান, সত্যিই সেটা জানেন না এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন প্রভা। বিজ্ঞাপনচিত্র, নাটক, টেলিছবিতে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন প্রভা। তবে এখন আর সেভাবে অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখেন না তিনি।

মাঝেমধ্যে গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার ওটিটিতেও দেখা যায় তাকে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন প্রভা। ক্যাপশনে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন তিনি।

স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, ‘হয়তো আমি এখনও জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’ প্রভা আরও লেখেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না।

ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’ একটা সময় এত বেশি অভিনয় করতেন, কিন্তু হঠাৎ অনিয়মিত হয়ে গেলেন প্রভা।

অভিনয় কমিয়ে দেওয়ার প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, অনেক না-বলা অভিযোগ, না-বলা দুঃখ আছে। অনেক মানুষের দেওয়া অকারণ অপমান হজম করেছি। এসব কারণে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।’

প্রভা বলেন, ‘এই সেক্টরে আমি যখন কাজ করতে এসেছিলাম, তখন মনে করেছিলাম, পা ফেলতে হবে অনেক স্মার্টলি। এতটুকুই। সেই আমি একটা সময় নানা রকম পলিটিকসের শিকার হব, মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে, এমনটা ভাবিনি। এছাড়াও আরও কিছু বিষয় আছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই তো আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপোশ করতে পারি না। এরপরও যাচাই-বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার আমার কাজ করতে হবে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা