ছবি: সংগৃহীত
শিক্ষা

মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব: কলেজ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোল্লা কলেজে হামলা করতে আসা কোনো শিক্ষার্থীও মারা যায়নি বলেও এসময় জানানো হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মোল্লা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মানিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘কোনো কলেজের কোনো শিক্ষার্থী মারা যায়নি। আমাদের কাছে মারা যাওয়ার কোনো তথ্য নেই। মারা গেলে লাশ থাকবে। সেই লাশগুলো কোথায়? এটা গুজব ছড়ানো হচ্ছে। কলেজের অন্যান্য শিক্ষকদের কাছে জানতে চাইলেও একই কথা জানান তারা।’

তবে মোল্লা কলেজের এক শিক্ষার্থী শাহরিয়ার ফাহাদ দাবি করেন, তাদের তিন সহপাঠী মারা গেছেন। এমন তথ্য কে নিশ্চিত করলো, জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। নিহতদের নামও জানাতে পারেননি। এর আগে, দুপুরে কলেজের আরেক শিক্ষার্থী দাবি করেন, তাদের এক সহপাঠী মারা গেছে। তিনিও নিহতের পরিচয় দিতে পারেননি।

আজ দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা