ছবি: সংগৃহীত
বাণিজ্য

মধ্যপ্রাচ্য রুটে বিমানের টিকিটের দাম বাড়তি, বিপাকে প্রবাসীরা

আমার বাঙলা ডেস্ক

মধ্যপ্রাচ্য রুটে হঠাৎ করেই ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী উড়োজাহাজের টিকিটের দাম লাফিয়ে বেড়ে লাখ টাকার উপরে পৌঁছেছে।

এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসীরা। একসময় ২০-৩৫ হাজার টাকার সিঙ্গেল টিকিট এখন লাখ টাকার কোঠায় চলে গেছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে আবুধাবি, দুবাই ও শারজাহ অভিমুখে সরাসরি ফ্লাইট রয়েছে। এক সময় এসব রুটে ইকোনমি টিকিট পাওয়া যেত মাত্র ২০ থেকে ৩৫ হাজার টাকায়। কিন্তু বর্তমানে সেই টিকিটের মূল্য এক লাখ টাকারও বেশি।

অপরদিকে ফেরার পথে দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখনো ২১ থেকে ২৩ হাজার টাকায় মিলছে। অথচ ঢাকা থেকে দুবাই আকাশপথের দূরত্ব প্রায় ৩৫০০ কিলোমিটার, কিন্তু কিছু দূরত্বে থাকা পার্শ্ববর্তী দেশের টিকিটের তুলনায় এখন ঢাকামুখী টিকিটের দাম অনেক বেশি।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ প্রবাসী ২০-৩০ হাজার টাকার মাসিক বেতনে জীবনধারণ করেন। এই আয়ের মধ্যে লাখ টাকার টিকিট কেনা প্রায় অসম্ভব।

এস আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকেরএস আলমের ২ ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

এক প্রবাসী অভিযোগ করে বলেন, ‘ছুটি নিয়ে দেশে এসেছি, কিন্তু টিকিটের দাম এত বেশি যে ফিরে যাওয়া এখন সম্ভব নয়। চাকরি হারানোর ভয়ও আছে।’

প্রবাসীদের অভিযোগ, একটি সিন্ডিকেট ইচ্ছেমতো টিকিটের দাম বাড়াচ্ছে এবং এ বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই। উৎসব বা ছুটির সময় দেশে ফেরার সুযোগ না পাওয়ায় হতাশা ক্রমবর্ধমান। তারা সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন।

সরকারি নজরদারি জরুরি

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)) এবং প্রতিযোগিতা কমিশনের নজরদারিতে আনা প্রয়োজন। নইলে প্রবাসীদের দুর্ভোগ বাড়বে এবং বৈদেশিক মুদ্রা প্রেরণের হারেও প্রভাব পড়তে পারে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা