সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতের কেরালায় হিটস্ট্রোকে ৫ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনে ৭ দফার এই নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ জন ভোটার ও অপর একজন পোলিং এজেন্ট। দেশটির কেরালায় এই ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।

রাজ্যের ওট্টাপালামে ভোট দিতে গিয়ে ৬৮ বছর বয়সী চন্দ্রন নামে এক ভোটার দুপুরে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হযয়েছে। সেখানের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরে ৬৩ বছর বয়সী এ. টি. সিদ্দিকী নামে এক মাদরাসা শিক্ষকেরও এদিন মৃত্যু হয়। তিনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।

একইভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কোমবোত্তাইল কন্দন (৭৬) নামের ভিলায়োদি এলাকার এক বাসিন্দার মৃত্যু হয়। এই ঘটনাটি আলাপ্পুঝা জেলার আমবালাপুঝা এলাকায় ঘটেছে।

শুক্রবার এস.এন.ভিটি উচ্চ বিদ্যালয়ের ১৩৮ নম্বর বুথে কাক্কাঝাম ভেলিপাড়াম্ভু সোমারাজন (৮২) ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন ওই ভোটার। পরে তার মৃত্যুহয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা