সংগৃহিত
আন্তর্জাতিক

পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয়েছে গত ১৯ এপ্রিল থেকে। চলমান ভোট যুদ্ধে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী চষে বেড়াচ্ছেন নির্বাচনি ময়দান। শুক্রবার (২৬ এপ্রিল) জনসভা করেছেন পশ্চিমবঙ্গের মালদহের সাহাপুরের নিত্যানন্দপুরের মাঠে।

সেখানে তীব্র গরমের মধ্যে বিজেপি কর্মীদের ভিড় দেখে আপ্লুত নরেন্দ্র মোদি। বলেন, আমি আপ্লুত। আমায় এত ভালবাসা দেওয়ার জন্য।

আবেগপ্রবণ মোদি বলেন, আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। আপনারা এত ভালবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনও মায়ের কোলে জন্মগ্রহণ করবো। নয়ত এত ভালবাসা কখনও পেতাম না।

মোদি বলেন, এত লোক আজ সভায় এসেছেন যে এই মাঠে কুলাচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। তাদের উদ্দেশ্যে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আপনাদের বলছি, আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না। আমি উন্নতি করে আপনাদের ভালবাসা ফিরিয়ে দেব।

তিনি বলেন, বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা মুক্ত রেশন পাচ্ছেন।

তৃণমূল ও বাম দলকে এক হাত নিয়ে তিনি আরও বলেন, একটা সময় ছিল বাংলা পুরো দেশের উন্নতিতে নেতৃত্ব দিত। সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তি, দেশের বলিদানেও বাংলা নেতৃত্ব দিত। কিন্তু বাম-তৃণমূল তাদের শাসনকালে বাংলার সম্মান নষ্ট করেছে। উন্নতি বন্ধ করেছে। তৃণমূলের শাসনকালে একের পর এক প্রতারণা কাণ্ড, পাচার, দুর্নীতির কথা সামনে আসছে। দুর্নীতি তৃণমূল করে আর ভোগে বাংলা। একটাও কাজ এখানে কমিশন ছাড়া হয় না। এরা কৃষকদেরও ছাড়েনি। মান্ডিতে এক কুইন্টাল গম বেচতে গেলে বিচুলি খেয়ে নেয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা