সংগৃহীত
বাণিজ্য

ভারতীয় রুপির মান রেকর্ড তলানিতে

আমার বাঙলা ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান নেমেছে সর্বকালের সর্বনিম্নে। গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম ৮৪ দশমিক ৮৫তে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। এর মধ্যে মঙ্গলবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

একইসঙ্গে ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) দুই বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় দশমিক ৬৯৫৪ শতাংশে।

এর আগে গত ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমেছিল। সেসময় ডলারের বিপরীতে রুপির দর ৮৪ দশমিক ৭৫-এ নেমেছিল। এবার সেটিকে ছাড়িয়ে ৮৪ দশমিক ৮৫ রুপির বিপরীতে মিলছে এক ডলার।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। মালহোত্রা বুধবার (১১ ডিসেম্বর) থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য আরবিআই গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মালহোত্রার নিয়োগ মুদ্রানীতিতে ‘ডোভিশ’ মনোভাব আনতে পারে। শক্তিকান্ত দাস এবং আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রা এর আগে মুদ্রানীতিতে ‘হকিশ’ অবস্থান ধরে রেখেছিলেন। জানুয়ারিতে পাত্রার মেয়াদ শেষ হলে নতুন সদস্য নিয়োগ করা হবে।

ট্রেডাররা জানিয়েছেন, রুপির পতন রোধে এরই মধ্যে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে ৬ ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা।

বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন, আরবিআই যদি প্রবৃদ্ধি-কেন্দ্রিক নীতি গ্রহণ করে, তবে সুদের হার কমে যেতে পারে। এতে মুদ্রার মান আরও কমবে।

তিনি পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের মার্চের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ৮৬-তে নেমে যেতে পারে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওব...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা