বাণিজ্য

সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ছে। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ সোমবার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন। ঢাকায় সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার থেকে এই দুটি ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হবে।

যে ক্রাইসিস তৈরি হয়েছিল, সেটি আট টাকা বাড়ানোর ফলে কাটবে কি না এবং তদারকি থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, ইন্ডাস্ট্রির অংশীজনেরা জানিয়েছেন, আজকে থেকেই সরবরাহের ব্যবস্থা করবেন। তিনি বলেন, ‘আমরা বাস্তবভিত্তিকভাবে সবকিছু বিশ্লেষণ করে দাম নির্ণয় করেছি। বাস্তবভিত্তিকভাবে মূল্য নির্ধারণ করায় আমরা আশা করি, স্পেকুলেশন বা অনুমাণের ওপর নির্ভর করে চলাটা আজকে থেকে বন্ধ হবে।’

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে।

একজন সাংবাদিক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে প্রশ্ন করেন, দাম আট টাকা (এক কেজি) বাড়ানোর জন্যই কি ভোজ্যতেলের ঘাটতি দেখানো হলো এবং এটা কি ইচ্ছে করে হয়েছে কি না? এর উত্তরে শেখ বশিরউদ্দীন বলেন, ‘আট টাকা বাড়ানোর জন্য ঘাটতি দেখানো হলো কি না, আমি জানি না।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা