বিনোদন

বিজয় দিবসের কনসার্টে গাইবেন বেবী নাজনীন

আমার বাঙলা ডেস্ক

চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট করা হবে।

সেই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। ১০ ডিসেম্বর রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।

এ কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা বেবী নাজনীন। এছাড়া জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কণা বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও পারফর্ম করবেন বলে জানা গেছে। এদিন বিকাল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্ট প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা