বিনোদন

ওয়েব ফিল্মে প্রথমবার প্রীতম-তিশার সঙ্গে মাহজাবীন

আমার বাঙলা ডেস্ক

প্রীতম হাসান গানের মানুষ। তবে, অভিনয়শিল্পী হিসেবেও প্রশংসা পেয়েছেন। এ পর্যন্ত কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। আর টিভি নাটকের নিয়মিত মুখ তানজিন তিশাকে এর আগে দেখা গিয়েছিল ‘পয়জন’ ওয়েব ফিল্মে। তাঁরা এবার এক হলেন ‘ঘুমপরী’ নামের নতুন ওয়েব ফিল্মে। ঘুমপরী মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

এ সিনেমা দিয়ে প্রথমবার চরকির সঙ্গে কাজ করতে যাচ্ছেন তানজিন তিশা। অন্যদিকে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পর এ প্ল্যাটফর্মে আবার হাজির হচ্ছেন প্রীতম। তাঁদের সঙ্গে আরও থাকবেন পারশা মাহজাবীন। জুলাই আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশাকে এবার অভিনয়েও দেখা যাবে।

তাঁদের নিয়ে ঘুমপরী বানাবেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। মঙ্গলবার বিকালে চরকির অফিসে ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন-প্রীতম, তিশা, পারশা, নির্মাতা জাহিদ ও চরকির সিইও রেদওয়ান রনি।

তানজিন তিশা বলেন, ‘ঘুমপরীর গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হতো। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’

প্রীতম বলেন, ‘খুব সুন্দর গল্পের সিনেমা। এরই মধ্যে নির্মাতা বেশ কিছু ভালো কাজ উপহার দিয়েছেন। আশা করছি ঘুমপরী দর্শকদের আরও ভালো লাগবে।’

যাঁদের এত দিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আপ্লুত পারশা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। পারশা বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যাঁদের পছন্দ করি, তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’

নির্মাতা জাহিদ প্রীতম জানান, ঘুমপরী গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগির শুরু হবে ওয়েব ফিল্মটির শুটিং।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা