বিনোদন

শুক্রবার আসছে শবনম পারভীনের ‘হুরমতি’

আমার বাঙলা ডেস্ক

কমেডি ও খলচরিত্রে পরিচিত মুখ শবনম পারভীন। বড় পর্দায় চার দশকের ক্যারিয়ারে প্রযোজনাও করেছেন তিনি। শুক্রবার মুক্তি পাবে শবনম পারভীন প্রযোজিত নতুন সিনেমা ‘হুরমতি’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন শবনম পারভীন।

দর্শকদের বিনোদন দেওয়ার জন্যই হুরমতি নির্মাণ করেছেন শবনম। তিনি বলেন, ‘হুরমতি পুরোপুরি কমেডি গল্প। বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা সময় দর্শক হলে বসে উপভোগ করতে পারে। সিনেমা শেষ হওয়ার পর যেন সবার মন ভালো হয়ে যায়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে।’

সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রযোজনা করেন শবনম পারভীন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শবনম ফিল্মসের ব্যানার থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে ‘মৃত্যুদণ্ড’, ‘শুটার’, ‘সংগ্রাম’, ‘ভয়ংকর নারী’সহ বেশ কয়েকটি সিনেমা।

পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন বানিয়েছেন একাধিক সিনেমা। হুরমতি বানিয়েছেন বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করে। শবনম পারভীন বলেন, ‘আমার আব্বা মারা যাওয়ার আগে একটি চারতলা বাড়ি দিয়েছিল। সেই বাড়িটি বিক্রি করেই হুরমতি বানিয়েছি। এবারই প্রথম নয়, এখন পর্যন্ত যে কয়টি সিনেমা বানিয়েছি, বেশির ভাগ সময়ে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করেই বানিয়েছি।’

২০১৯ সালে হুরমতি বানিয়েছিলেন শবনম পারভীন। তবে করোনাসহ নানা কারণে মুক্তি দিতে পারেননি। অবশেষে ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। শবনম বলেন, ‘আমার ইচ্ছা ছিল ২০২০ সালে হুরমতি মুক্তি দেওয়ার। ডেটও নিয়েছিলাম। কিন্তু করোনা এসে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। এরপর দেখি হল চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে নতুন ডেট নেওয়া হয়নি। কিন্তু সিনেমা বানানোর পর যদি সেটা দর্শকদের না দেখানো যায়, তাহলে বানিয়ে কী লাভ? তাই এবার মুক্তির সিদ্ধান্ত।’
হুরমতি সিনেমায় শবনমের বিপরীতে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তো এই সিনেমার নায়িকা নই। সংগ্রাম করে বেঁচে থাকা এক নারীর চরিত্রাভিনেত্রী। এক নারীর জীবনযুদ্ধের কাহিনি তুলে ধরা হয়েছে সিনেমায়। পুরুষদের মাঝে যখন একজন নারীকে কাজ করে খেতে হয়, তখন তার কী ধরনের অবস্থা হয়, তাই নিয়েই একটি কমেডি গল্প সাজানো হয়েছে। গল্প অনুযায়ী বাকি চরিত্রগুলো এসেছে।’

হুরমতি সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা