বিনোদন

মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে দীপিকা

আমার বাঙলা ডেস্ক

মা হওয়ার পর থেকে আড়ালেই ছিলেন দীপিকা পাড়ুকোন। দীপাবলিতে কন্যা দোয়ার নুপূর পরা এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন এই অভিনেত্রী। অবশেষে কন্যা দোয়াকে নিয়ে প্রকাশ্যে এলেন এই অভিনেত্রী।

এদিন দীপিকার পরনে লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চেনা কায়দায় বাঁধা খোঁপা। চোখে রোদচশমা। দোয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনো ভাবেই দেখতে দিলেন না। বেঙ্গালুরু থেকে এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।

দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এদিনও তেমনই ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন তিনি। তবে দিলজিতের অনুষ্ঠানে নেটাগরিকের চোখে পড়েছে, মাতৃত্বকালে যেন সামান্য মুটিয়ে গেছেন অভিনেত্রী। তবে তাতে লাবণ্যে কোনো ঘাটতি পড়েনি।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এর পরে মে মাসে ভোটদান পর্বে স্ফীত উদোর নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী। গণেশ চতুর্থী উপলক্ষে ৭ সেপ্টেম্বর সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যা সন্তান দোয়া পাডুকোন সিং।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা