ছবি: সংগৃহীত
বিনোদন

বাচসাস’র সঙ্গে পরিচালক সমিতির মত বিনিময়

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। পরিচালক সমিতির আমন্ত্রণে রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে ডিরেক্টরস স্টাডি রুমে অনুষ্ঠিত এই সভায় চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, প্রসার ও এই শিল্পের স্বর্ণালী অতীত পুনরুদ্ধারসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এ সময় বক্তব্য রাখেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, সহ-সভাপতি ছটকু আহমেদ, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা প্রমুখ। সভায় বাচসাস নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদ।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ বলেন, চলচ্চিত্র সমাজের দর্পণ আর নিজেদের লেখনীর মধ্য দিয়ে গণমাধ্যম সেই দর্পণের প্রতিফলন ঘটায়। কিন্তু চলচ্চিত্র একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলে চলচ্চিত্র সাংবাদিকতাও এখন এক দুঃসময় পার করছে। চলচ্চিত্র ও গণমাধ্যমের যৌথ প্রয়াসে সিনেমা শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন তিনি।

গুনগমানসম্পন্ন চলচ্চিত্রের নির্মাণ কমে যাওয়াতে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়াতে এই শিল্পের অবস্থা আজ নাজুক। তবে সবার সম্মিলিত প্রয়াসে সিনেমা শিল্প হারানো জমকালো অতীতে ফিরে যেতে পারবে বলেও আশা প্রকাশ করেন বাচসাস সভাপতি।

শাহীন সুমন বলেন, সাংবাদিক, শিল্পী ও কলাকুশলীদের পদচারণায় যেই সিনেমা শিল্পে এক সময় প্রাণের উচ্ছাস বইতো তা আজ কেবল বেদনার স্মৃতি। গণমাধ্যমকর্মীরা পাশে থাকলে আমরা নতুন করে এগিয়ে যেতে পারব বলে আশা করছি। এক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, বাচসাস ও চলচ্চিত্র একে অপরের পরিপূরক। সিনেমা ভালো থাকলে বাচসাস ভালো থাকবে আর বাচসাস ভালো থাকলে সিনেমা ভালো থাকবে। একটা বাদ দিয়ে আরেকটা চলা খুবই মুশকিল। এই শিল্পের উন্নয়নে বাচসাস ও চলচ্চিত্র শিল্পের মানুষদের কাঁধে কাঁধ রেখে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন এই পরিচালক-নেতা।

এসময় আরও উপস্থিত ছিলেন বাচসাস সহ-সভাপতি সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রুহুল সাখাওয়াত, পান্থ আফজাল, শাকিল হোসেন, বাচসাস সদস্য রঞ্জু সরকার প্রমুখ।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা