বিনোদন

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু

আমার বাঙলা ডেস্ক

ভারতের বর্ষীয়ান অভিনেত্রী ও দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, সায়রার হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর থেকে সায়রা বানুর শারীরিক অবস্থা ভাল নেই। বাড়িতে তিনি ঠিক মতো চলাফেরাও করতে পারছেন না। আপাতত বাড়িতেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা, তা সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দিলীপ কুমার এবং সায়রা বানুর দাম্পত্য জীবন বলিউডের ইতিহাসে বরাবরই চর্চায় থেকেছে। ১৯৬৬ সালে বয়সে বাইশ বছরের ছোট সায়রাকে বিয়ে করেন দিলীপ। সেই সময় এই বিয়ে নিয়ে বলিপাড়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। ‘সাহিগা মাহাতো’, ‘গোপী’ এবং ‘দুনিয়া’ ছাড়াও বেশ কিছু ছবিতে এই জুটি অভিনয় করেন। বয়সকে এক পাশে সরিয়ে দিলীপ কুমারকে চুপি চুপি মনও দিয়ে ফেলেছিলেন সায়রা।

তবে দিলীপ কুমার একেবারেই সেটা টের পাননি প্রথমে। তত দিনে শাম্মি কাপুরের বিপরীতে বলিউডে পা দিয়ে ফেলেছেন সায়রা। তাঁর মিষ্টি চেহারা নিয়ে বলিউডে সেই সময় নানা কথা। দিলীপ কুমারেরও চোখ এড়িয়ে যায়নি। সায়রার মিষ্টি স্বভাবে অল্প হলেও মন মজেছিল দিলীপ কুমারের।

শোনা যায়, প্রথম দেখাতে নাকি সায়রার ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ। আর তা শুনে সায়রা একেবারেই লজ্জায় লাল। সেই প্রথম আলাপের পরেই প্রেমের সূত্রপাত। ১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রার সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। তখন সায়রার বয়স ২২, দিলীপ কুমারের ৪৪। তবে দিলীপের সংসারে মন দিতেই নিজের ক্যারিয়ারকে ছেড়েছিলেন সায়রা।

দিলীপকেই জীবনের মূলমন্ত্র করেছিলেন সায়রা। কিন্তু ১৯৮১ সালে ফের বিয়ে করেন দিলীপ। দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে লিখেছিলেন, সায়রার গর্ভে এসেছিল সন্তান। তবে সন্তানধারনের পর সায়রা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক বাঁচাতে পারেনি দিলীপ-সায়রার সন্তানকে। ঠিক এই ঘটনার পরেই দিলীপ কুমার ফের বিয়ে করেন যা টিকে ছিল মাত্র দু’বছর। ফের সায়রার কাছেই ফিরেছিলেন তিনি। বায়োগ্রাফিতে দিলীপ জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। স্বামীকে হারানোর পর থেকেই সায়রা বিভিন্ন সময়ে তাঁর নিঃসঙ্গতা বোধের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন। মাঝেমধ্যেই তাঁর শরীর খারাপ হয়েছে। কিন্তু তার প্রিয় ‘দিলীপ সাহাব’-এর স্মৃতি অভিনেত্রীকে চলার পথে শক্তি যুগিয়ে চলেছে। দিলীপের প্রতি ভালবাসা একটুও কমেনি। বরং দিলীপ কুমারের কথা উঠলেই সায়রা বলতেন দিলীপ কুমার আমার কাছে কোহিনুর। যার প্রেমে সারাজীবন আবদ্ধ থাকব!

সায়রার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা