বিনোদন

এক সিনেমায় কাজ করতে আগ্রহী তিন খান

আমার বাঙলা ডেস্ক

বলিউডের তিন স্তম্ভ তিন খান। শাহরুখ, সালমান ও আমির, এই তিন খানকেই বলা হয় বলিউড নামক পর্বতের তিন চূড়া। গত তিন দশকের বেশি সময় ধরে এই তিনজনই শাসন করছেন বলিউড সাম্রাজ্য। প্রথমজন ‘বাদশাহ’, দ্বিতীয়জন ‘ভাইজান’ আর তৃতীয়জন ‘মি. পারফেকশনিস্ট’ তকমা কুড়িয়েছেন সিনেপ্রেমীদের কাছ থেকে।

বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন এ তিন খান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গে দেখা গেছে সালমানকে। তবে শাহরুখের সঙ্গে কখনো অভিনয় করেননি আমির। এ তিনজন একসঙ্গে হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও, একসঙ্গে সিনেমা করা হয়নি তাঁদের।

বাস্তব জীবনে তাদের মধ্যকার সম্পর্কও যথেষ্ট ঘনিষ্ঠ। তবে বিভিন্ন সময়ে ভক্তদের আবদার থাকার পরও নানা কারণে একসঙ্গে রুপালি পর্দায় দেখা মেলেনি তাদের। প্রায়ই এই বিষয়টি উঠে আসে আলোচনায়। এবার ভক্তদের সেই প্রত্যাশা আরো পাকাপোক্ত করলেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তারা তিনজন একসঙ্গে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। অপেক্ষা চলছে কেবল জুতসই একটা চিত্রনাট্যের। তেমন কোনো গল্প পেলেই একসঙ্গে কাজ করবেন তারা। রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে দেওয়া এক বক্তৃতায় আমির খান জানিয়েছেন, তিনি বলিউডের বাকি দুই মহানায়ক শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

আমির বলেন, ‘প্রায় ছয় মাস আগে শাহরুখ, সালমান ও আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে আমিই প্রস্তাবটি দিয়েছিলাম। শাহরুখ ও সালমানকে বলেছিলাম যে আমরা তিনজন যদি একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে সেটা দুঃখজনক হবে।’ আমিরের মতে, অন্য দুজন প্রস্তাবে প্রতি ইতিবাচক ছিলেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় সালমান ও শাহরুখও সমানভাবে একমত। তারাও জানিয়েছিল আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করা উচিত। তাই আশা করছি শিগগিরই এটা হবে।’

কিন্তু তিন খানকে একসঙ্গে দেখতে পাওয়ার জন্য একটা গল্প প্রয়োজন, যেখানে তারা স্বতন্ত্রভাবে নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবেন। গল্পের দিকে জোর আরোপ করে আমির খান বলেছেন, ‘এর জন্য সঠিক গল্পের প্রয়োজন, তাই আমাদের সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করতে হবে, তবে আমরা তিনজনই এটি নিয়ে উচ্ছ্বসিত।’

এর আগেও শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে কথা বলেছেন আমির। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের একটি পর্বে একজন দর্শকের প্রশ্নের উত্তরে আমির খান জানিয়েছিলেন, তিনি নিজেও বলিউডের তিন খানকে একসঙ্গে একটি সিনেমায় দেখতে চান।

আমির বলেন, ‘আপনার ও আমার চিন্তাভাবনা একেবারে একই রকম। আমি সম্প্রতি শাহরুখ ও সালমানের সঙ্গে দেখা করেছি এবং তাদের বলেছি। যদি আমাদের ক্যারিয়ারের এ পর্যায়ে একসঙ্গে একটি সিনেমা না করি, তাহলে তা দর্শকের জন্য যথেষ্ট অন্যায় হবে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা