সংগৃহীত
রাজনীতি

‘প্রতিদিন জিয়ার নাম নিলে বেহেশত নিশ্চিত’

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বুধবার (১ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে।

কামরুল হুদা বলেন, একটি দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। বেহেশতের সার্টিফিকেট প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন যে, প্রতিটি পাড়ায় পাড়ায় কিছু হুজুররা আসে, আয়োজন করে আর আয়োজকদের একটি করে বেহেশতের সার্টিফিকেট দেয়। এই বেহেশতের সার্টিফিকেট দাতাদের থেকে আমাদের একটু সাবধান হতে হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন, বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি। জনগণের সঙ্গে প্রতারণা করেননি। দেশের মাটির সঙ্গে উনি প্রতারণা করেননি। দেশের জনগণের মুক্তির জন্য যুদ্ধ করেছেন। দেশকে পুনর্গঠন করেছেন, পুননির্মাণ করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং উনার নাম জপলে বরং বেহেশতে যেতে পারবেন।

সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, এদেরকে ভোট দিলেও নাকি আমাদের বেহেশত নিশ্চিত হবে। এদেরকে ভোট দিতে হবে, তাহলে নাকি বেহেশত নিশ্চিত হবে। সুতরাং বেহেশতিদের থেকে নিজেদের একটু সাবধান রাখবেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন বক্তব্য দেওয়ার কথা স্বীকার করেছেন কামরুল হুদা। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বক্তব্যের এই অংশ বিশেষ প্রচার হচ্ছে। তবে একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের প্রতি উপলব্ধি হিসেবে আমি এই বক্তব্য দিয়েছি।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। যার জন্য এখনো উনি দোয়া পাচ্ছেন। দেশের অর্থনীতির অন্যতম মূল দুটি ভিত্তি গার্মেন্টস ও প্রবাসী কর্মসংস্থান থেকে রেমিট্যান্স আয়— এসব জিয়াউর রহমানের এই অবদান। তাই আমার উপলব্ধি থেকে আমি এ কথা বলেছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা