ছবি: সংগৃহীত
রাজনীতি

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

আমার বাঙলা ডেস্ক

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, তা নিয়েই চাকরি করতে হবে, ঘুস দুর্নীতি চলবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।

দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি। একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমপি হাসনাত বলেন, আমি এসব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য একটা জায়গা চেয়েছিলাম। এখন আল্লাহপাক যেহেতু সে সুযোগ দিয়েছেন অবশ্যই জনগণের পক্ষ হয়ে তাদের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনভাবেই হয়রানির শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, এখানে বেশ কিছু সাংবাদিক উপস্থিত রয়েছেন, আমার কথাগুলো যদি কেউ মতানৈক্য করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম। এমনও হয়েছে আমি নিজেই কোনো ব্যক্তিকে থানায় পাঠিয়েছি অভিযোগ কিংবা মামলা করার জন্য। কিন্তু সেখানে দেখলাম দালাল ছাড়া কোনো কথাই চলে না।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

তারেক রহমানের বিএনপি সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া ১...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নি...

রাউজানে নকল সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইন

রাউজানের নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্...

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: মন্ত্রী এ্যানী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্...

বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপা...

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল...

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, ঘুস-দুর্নীতি চলবে না: হাসনাত

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হ...

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-কে র‍্যাংক ব্যাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা