সংগৃহিত
রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির উদ্যোগে আগামী ২১ ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে জোড়েসোরেও প্রচার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য এ মাসের শেষের দিকে লন্ডন যাচ্ছেন। মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ গণমাধ্যমকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।

ইশতিয়াক বলেন, সমাবেশে যোগ দেয়ার মতো পরিস্থিতিতে নেই ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা । ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা আছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। আশা করছি সেখানে ম্যাডাম থাকবেন।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

উন্নত চিকিৎসার জন্য এই ডিসেম্বরেই তিনি (বেগম খালেদা জিয়া) প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করবেন তা কর্মসূচির আওতায় রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান।

তিনি আর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সনের। তবে তার শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দল আয়োজন স্থগিত করেছে।

আমার বাঙলা/ এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা